ডিসি ক্যামব্রিয়ান স্কুলে সংবর্ধনা ও পূর্ণমিলনী উৎসব সম্পন্ন

ঈদগাঁও প্রতিনিধি:

নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডিসি ক্যামব্রিয়ান স্কুলে সংবর্ধনা ও অর্ধযুগ পূর্তি উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর সকাল দশটায় অজগাঁ পাড়ায় অব স্থিত ডিসি ক্যামব্রিয়ান স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। সংবর্ধনা ও পূর্ণমিলন উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. নুরুল আমিন খাত্তাব,মেম্বার রেজাউল করিম,ডাক্তার জাফর, মো. সেলিম উল্লাহ, মো. ছৈয়দুল হক,প্রতিষ্টাতা জিয়াউর রহমান জিয়া। ডিসি ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মো.মোস্তফা ইউনুছের সভাপতিত্বে ও শিক্ষক মো.সোহেল পরিচালনায় বক্তব্য রাখেন,শিক্ষক মিজানুর রহমান, মো.সেলিম উদ্দিন, মো.মহি উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মো. ইমরানুল হক, সাখাওয়াত হোসেন সাখা ও মো.আতাউল্লাহ। অন্যদের অংশ নেন- স্কুল শিক্ষক মো.আব্দু রহিম,ঈসা রুহুুুউল্লা,আসহাদ আহম্মেদ আরিফ মো. আরিফুল ইসলাম, মো.জুবাইর উদ্দিন,মো. আরমান, জামিলা আকতার, ইসমত জাহান, জেসমিন আক্তারসহ পরিচালনা পর্যদ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের গোলাপ পাপড়ি দিয়ে বরণ করে নিলেন শিক্ষার্থীরা। কোরআন তেলোয়াত করেন তিন ভাষায় শিক্ষার্থী তুহিন, অরফি ও ঊষা,ইসলামী সংগীত পাঠ করেছেন- শিক্ষার্থী রবিউল হাসান রাপি,ফরহাদ, কবিতা আবৃত্তি করে-শিক্ষার্থী জামাল,মুশারফা জন্নাত। উৎসব নিয়ে অনুভূতি প্রকাশ করেন রুপসান সানিয়া তোহা,নুসরাত ইসমত তানিয়া ও ইসমত জাহান সাকি।

মন্তব্য করুন

Your email address will not be published.