এওচিয়ায় ছড়ারকুল ব্রীজসড়কের নির্মান কাজ পরিদর্শনে চেয়ারম্যান

সাতকানিয়ার এওচিয়া

 

সাতকানিয়া প্রতিনিধি

 

সাতকানিয়ার এওচিয়ায় ব্রীজসড়ক নামে একটি সড়কের নির্মান কাজ পরিদর্শনে গেলেন এওচিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান আবু সালেহ।

 

সোমবার(২২শে নভেম্বর) বিকালে এওচিয়ার ৪নং ওয়ার্ডে ছড়ারকুলের ব্রীজ সড়কের নির্মান কাজ পরিদর্শন করেন সাবেক ছাত্রনেতা এওচিয়ার চেয়ারম্যান আবু সালেহ।

 

জানাযায়- এওচিয়ার ৪নং ওয়ার্ডের ছড়ারকুল ব্রীজসড়কটি দীর্ঘ ১৫বছর ধরে কোন জনপ্রতিনিধি উন্নয়ন করেনি যার কারণে এই জনপদের ২০০০হাজার মানুষের চলাফেরার জন্য বর্ষাকালে অনেক কষ্ট হয়ে যায়,এমনকি রোগীকে হাসপাতালে নেয়ার জন্য একটি সিএনজিও ঢুকতে পারেনা।

এমন করুণ কষ্টের কাহিনীটি ছড়ারকুল ব্রীজসড়ক এলাকার বাসিন্দা- ব্যবসায়ীও এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগনেতা আব্দুল আজিজ রুবেল নতুন চেয়ারম্যান আবু সালেহকে বিষয়টা বল্লে- চেয়ারম্যান আবু সালেহ মাত্র ১সপ্তাহর মধ্যে কাজটি শুরু করে আজকে সরেজমিনে পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিভিন্নসুবিধা অসুবিধার বিষয়টি খোঁজ নেন।

 

পাশাপাশি চলমান রাস্তাটি আরো উত্তরদিকে প্রসারিত হয়ে এক ব্রিজ থেকে আরেক ব্রিজপর্যন্ত সংযুক্ত করবেন বলেও তিনি জানান।
এই সময় চেয়ারম্যানের সাথে পরিদর্শনে অংশগ্রহণ করেন এওচিয়া যুবলীগনেতা মাইনু,মো:কাদের,আরিফ,আবু তাহের,ইউনুস এওচিয়া আওয়ামী লীগনেতা মো:হাসানুল্লাহ, ফারুক,সোহেল,মো:শাহদাত হোসেন,এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল ওয়াহেদ (শাহআলম)

 

সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, চট্টগ্রাম দক্ষিনজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো:কলিমুল্লাহ,সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো:সৈয়দ আককাস উদদীন,এওচিয়া আওয়ামী লীগনেতা মো:আবু তৈয়ব,এওচিয়ার ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:রহিম,এওচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগনেতা মন্জুরও উপজেলা যুবলীগনেতা মোস্তাফিজ।

মন্তব্য করুন

Your email address will not be published.