সাতকানিয়া লোহাগাড়ার জামায়াতের সাবেক এমপি প্রথম শ্রেণী বন্দীর মর্যাদা পাচ্ছেন কারাগারে

বাংলাদেশ জামায়াতের নায়েবে আমীর

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম শামসুল ইসলামকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

 

মঙ্গলবার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, ডিআইজি প্রিজন, চট্টগ্রামের ডিসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির ও শাহাদত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সামসুন নাহার লাইজু।

গত ১৪ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ সাবেক সংসদ সদস্য ও জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক মিয়া গোলাম পরওয়ারকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার (ডিভিশন) নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ছয়জনকে বিবাদী করা হয়।

তারও আগে ২০২১ সালের ৩০ মার্চ ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় ২০২১ সালের ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতের সাবেক এমপি আ ন ম শামসুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি চট্টগ্রামের কারাগারে আছেন। এছাড়া অন্য আরেক মামলায় কাশিমপুর কারাগারে আছেন খুলনা-৫ আসনের জামায়াতের সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

 

সুত্র-সিভয়েস

মন্তব্য করুন

Your email address will not be published.