চট্টগ্রামে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবার নৌকা ভোট দিতে হবে : নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দলে দলে যোগ দিয়ে তার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ ও চট্টগ্রামের মেগা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় পুনরায় নৌকা মার্কায় ভোট দিতে হবে।

শনিবার রাতে প্রগতিশীল নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মহিবুল হাসান চৌধুরী নওফেল উপরোক্ত কথা বলেন। চশমা হিলস্থ বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রগতিশীল নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবীদ হায়দার আলী চৌধুরী।

মতবিনিময় সভায় মোহামদ তসলিম আহমদ, লায়ন একেএম শাফিজল ইসলাম, যদু সিংহ, এম এ আজিজ চৌধুরী, আর এম রানা, জয়া বল তপু, মেজবাহ উদ্দিন চৌধুরী, হাজী আবদুল্লাহ মিয়া, সালেহ আহমদ, নুর ইসলাম, মোহাম্মদ বাবুল, সুস্মিতা দাশ ও মোহাম্মদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.