বাঁশখালীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনব্যাপী উদ্ভাবনী “জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্ভর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইদুজ্জামান চৌধুরীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম -১৬ বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি.। উপজেলা কৃষি অফিসার মোঃ আবু ছালেকের ও উপজেলা প্রাথমিক সহকারী কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আরমান চৌধুরী, ডাক্তার মুমিনুল হক উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার হারুন মোল্লা, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজি, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রয়ন জান্নাত,বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পরিতোষ বড়ুয়া, সহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। এ মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। মেলায় ১৬টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল, এছাড়া ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক উদ্ভাবনী অলিম্পিয়াড প্রদর্শন করা হয়। এরপর মেলার স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

মন্তব্য করুন

Your email address will not be published.