সাতকানিয়ায় দুর্লভের পাড়াবাসীর আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

সাতকানিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দুর্লভের পাড়াবাসীর উদ্দ্যেগে এক তাফসীরুল কোরআন মাহফিল ২৬ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস এম আজিজুল হক।

তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরে কোরআন মাওলানা মুহাম্মদ মুফতি আবদুস সালাম বিন আক্তার।

এসময় বিশেষ বক্তা ছিলেন মাওলানা আবদুল মান্নান আল কাদেরী ও মাওলানা মহসিন বিন রফিক, মাওলানা মোহাম্মদ ওসমান গণি, মাওলানা হারুনুর রশিদ, মাওলারা মুহাম্মদ নেছারুল হক।

মন্তব্য করুন

Your email address will not be published.