লোহাগাড়ায় দোয়া শ্রদ্ধায় প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব জয়নুল আবেদীনকে স্মরণ

ররপ্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায় কোরআন খতম কবরে পুষ্পস্তবক অর্পণ কাঙ্গালী ভোজ স্মৃতিচারণ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। এ উপলক্ষে বীর বিক্রম মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

বীর বিক্রম জয়নুল আবেদিনের বড় ভাই ইসমাইল হোসেন মানিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান, চুনতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী , চুনতি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, সূচনা বক্তব্য রাখেন বীর বিক্রম জয়নুল আবেদিন স্কুলের প্রধান শিক্ষক শওকত ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদুয়ানুল হক সুজন, মাষ্টার মাহাবুবর রহমান। উপস্থিত ছিলেন সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.