লোহাগাড়া বটতলির দুই ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে লোহাগাড়ার দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বটতলী দরবেশ হাট রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

দুই ফার্মেসি হলো— জেবিএল ফার্মেসির মালিক ছোটন কান্তি নাথ ও সিআর মেডিকেল হলের মালিক ভগীবত ধর।হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ওই দুই ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.