রাঙ্গুনিয়ায় আগুনে পুড়লো তিন বাড়ি

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহল্লার পাড়ার বজল বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.