রাঙামাটির লংগদুতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে নাজমুল হোসেন রানা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনভর গুলশাখালী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সন্ধ্যায় জামবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাজমুলের বাড়ি গুলশাখালি ইউনিয়নের রাজ নগর এলাকায়। পেশায় তিনি ট্রাক্টর চালক।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন বলেন, বুধবার সন্ধ্যায় গুলশাখালি ইউনিয়ন থেকে ভিকটিম কিশোরী অপহরণ হয়। বৃহস্পতিবার সকালে তাকে আমবাগান এলাকা থেকে উদ্ধার করা হয়। সারাদিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জাম বাগান থেকে অভিযুক্ত নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছি।
ভিকটিমের বাবা লংগদু থানায় এজাহারে উল্লেখ করেন, নাজমুল হোসেন রানা
তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২১ ডিসেম্বর অহরহণ করে। সন্ধ্যার পর থেকে মেয়েকে না পেয়ে নানা স্থানে খোঁজাখুঁজির পর গুলশাখালী কাকপাড়িয়া
(শান্তিনগর) ইসমাইল হোসেনের আম বাগান থেকে উদ্ধার করা হয়। পরে মেয়ের মারফত জোরপূর্বক ধর্ষণের কথা জানতে পারেন।