আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পদে ফের নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব থেকে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে আনা হয়েছে আমিনুল ইসলাম আমিনকে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারা দেশের কাউন্সিলরদের অনুমতি নিয়ে সভাপতি শেখ হাসিনা এসব নাম ঘোষণা করেন।
- পদোন্নতি হতে পারে বিপ্লব বড়ুয়া-আমিনুল ইসলামের, থাকবেন পুরনোরাও
এছাড়া চট্টগ্রাম থেকে প্রেসিডিয়াম সদস্য পদে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. হাছান মাহমুদ এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি এবং ধর্ম বিষয়ক পদে কক্সবাজারের সিরাজুল ইসলাম মোস্তাফাকেও স্বপদে বহাল রাখা হয়েছে।
একই সময়ে উপদেষ্টা পরিষদে প্রফেসর ড. অনুপম সেন ও ড. প্রণব কুমার বড়ুয়াকে বহাল রাখা হয়েছে।