জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে : ডা. শাহাদাত

জনগণের পিঠ দেয়াল ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

রোববার (২৫ ডিসেম্বর) নগরের কাজীর দেউড়ির দলীয় কার্যালয়ের মাঠে পঞ্চগড়ের দিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরফিনের গায়বানা জানাজা পূর্ব এক সমাবেশে এই মন্তব্য করেন।

ডা.শাহাদাত হোসেন বলেন, গণমিছিলেই প্রমাণিত হয়েছে জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম বক্কর বলেন, সরকার এখন দিশেহারা হয়ে পড়েছে। বেশিদিন আর টিকে থাকতে পারবে না। তাই আন্দোলন দমানোর চেষ্টা করছে।

আরফিনের গায়বানা জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হালিম, ছালাউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ও সরওয়ার আলমগীর প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.