মুহুরী পাড়া সড়ক শুভ উদ্বোধন করেন ড.আবু রেজা নদভী এমপি
সাতকানিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড় হায়দারের টেক হতে মিয়াজান
৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় সাতকানিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড় হায়দারের টেক হতে মিয়াজান মুহুরী পাড়া সড়ক আরসিসি ধারা উন্নয়ন শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড আবু ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবাইর সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আরফাত,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ শহিদ সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হারেজ মুহাম্মদ, সাতকানিয়া পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিস ,৮ নং ওয়ার্ড় কমিশনার মোহাম্মদ রাসেল,মোহাম্মদ আরফাত,শারমিন আক্তার সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিস,সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ প্রমূখ।