নতুন ঘর করা হলো না কাঠ ব্যবসায়ী জয়নালের

সাতকানিয়ায় বাড়ি বানাতে গিয়ে জয়নাল আবেদিন (৩০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল সাতকানিয়া উপজেলার সদর ইউপির করইয়ানগর ১ নম্বর ওয়ার্ড সুম্ম সিকদার পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

নিহত জয়নালের ভাই তাজুল ইসলাম জানান, খন্দকার এলাকায় গাছটি কিনে নেন তাঁর বড়ভাই জয়নাল আবেদীন। গাছের একাংশ কেটে আরেক অংশ কাটতেই নিচে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ আজ বিকেলে বাড়ি ফিরেই তাঁর নতুন ঘর বানানোর কথা ছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.