সাতকানিয়ার জনপ্রিয় চেয়ারম্যান আবু ছালেহকে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট কমিটি। সম্প্রতি ব্রাদার্স ইউনিয়নের চেয়ারম্যান চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ব্রাদার্স ইউনিয়নের পক্ষে সম্মাননাটি তাঁর হাতে তুলে দেন।
এসময় চট্টগ্রামের জনপ্রিয় কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়াহিদুল ইসলাম শিমুল আবদুর রশিদ লোকমান প্রমুখ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আবু ছালেহ বলেন, চট্টগ্রাম ব্রাদারস ইউনিয়ন ক্রিকেট কমিটি আমাকে যে সম্মানা দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের চেয়ারম্যন আ জ ম নাসির ভাইকে ধন্যবাদ জানাই। ক্রিকেট কমিটির সম্মানিত চেয়ারম্যন জামাল খান ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর বন্ধু শৈবাল দাশ সুমন বন্ধু ওয়াহিদুল ইসলাম শিমুল আবদুর রশিদ লোকমানসহ ব্রাদার্স ইউনিয়নের সবার প্রতি কৃতজ্ঞতা।