বর্ষবরণে পটকাবাজিতে ৯৯৯ এ চট্টগ্রামের ২৩ কল

ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে ১৬ নির্দেশনা জারি করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সেই নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য ছিল কোথাও কোন ধরনের আতশবাজি-পটকা ফোটানো যাবে না। সেই নির্দেশনার কোনো তোয়াক্কা না করেই নগরের বিভিন্ন ছাদে, অলিগলিতে পটকা ফোটানো হয়। যে কারণে চট্টগ্রাম নগর থেকে শব্দদূষণের অভিযোগ সংক্রান্ত ২৩টি ফোন পেয়েছে ‘জরুরি সেবা ৯৯৯’।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯-এর ফোকাল পারসন (গণমাধ্যম ও জনসংযোগ) পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি বলেন, ৩১ ডিসেম্বর রাত ১২টার থেকে ১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ২৩টি ফোন পেয়েছি আমরা। নববর্ষ উদযাপন উপলক্ষে নানা নির্দেশনা থাকলেও কোথাও সেটি মানা হয়নি। তাই নগরবাসী পটকা ফোটানোর কারণে শব্দদূষণ হচ্ছে বলে অভিযোগ জানান।

এদিকে, নববর্ষ উদযাপন উপলক্ষে নগরের বিভিন্ন ভবনে পটকা ফোটালেও কোথাও কোনো ধরনের আগুন লাগার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে।

গত ২৯ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সিএমপি থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় পতেঙ্গা সী-বীচ ও পারকি বীচ এলাকায় অবস্থানের ক্ষেত্রেও দেওয়া হয়েছিলো নিষেধাজ্ঞা। ৯৯৯-এ ২৩টি অভিযোগ ছাড়া নগরের আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি

মন্তব্য করুন

Your email address will not be published.