রাঙ্গুনিয়ায় কৃষি জমির মাটি বিক্রি করায় শহীদুল আলম নামের এক ব্যাক্তিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুরের দিকে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের গজালিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, রাঙ্গুনিয়া থানা পুলিশের সহায়তায় গজালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় কৃষি জমিতে টপ সয়েল কেটে বিক্রি করছিলেন শহীদুল আলম।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়।