ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও কেক কাটা
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে কেক কাটা ও দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মাওলোনা আবদুর ওয়াদুত। পরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ ছাত্রসংসদের ভিপি ও ১৩নং ওয়ার্ড় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী।
ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ আনম সরোয়ার আলম, উপাধাক্ষ এম রেজাউল করিম চৌধুরী, মহানগর যুবলীগের সাবেক সদস্য মশিউর রহমান দিদার, সাবেক কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক কামরুল হাসান, কায়ছার হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাজেস বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সৌমেন বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সম্পাদক মণ্ডলের সদস্য মো. ফয়সাল বিন ফয়সাল, নুরুল ইসলাম সুমন, মো. মোস্তফা কামাল, মো. মামুনুর রশিদ, কলেজ রেজাউল করিম রিটন, মো আমিনুল ইসলাম রাসেল প্রমুখ।