বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে।

বুধবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মং সু নু মারমা।

তিনি বলেন, আগুনে দুই লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফয়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, আগুনে সৈয়দ আলম, নুরুল ইসলাম, আবুল কাশেম ও বাচা মিয়ার বসতঘর পুড়ে গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.