দুই রোহিঙ্গাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে দুই রোহিঙ্গাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুই রোহিঙ্গা হলো- নুর হাশিম, ও মো খালেদ। বাকি তিন জন হলো- মো. শফিক, মিঠুন হোসেন এবং ফাতেমা বেগম।

রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, রোববার রাতে একাদিক অভিযান চালিয়ে শাহ আমানত সেতুর টোল প্লাজার উত্তর পাশ থেকে দুই রোহিঙ্গাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.