সাতকানিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আয়ুব চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল, কেন্দ্রীয় যুবলীগ নেতা নাছির উদ্দীন মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম আসাদ, আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, হাজী ওসমান গণি, আকতার হোসেন, ফরহাদুল ইসলাম, আজিম উদ্দীন, মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিধস্ত বাংলার অবকাঠামো ও অর্থনীতি পুনরুজ্জীবিত করে একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.