সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘শীতের ফেরিওয়ালা’

নগরীর সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ‘শীতের ফেরিওয়ালা’ কর্মসূচি চালু করেছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু। এর আওতায় তিন’শ মানুষের মাঝে ১৩ ধরনের শীত সামগ্রী বিতরণ করা হয়।

গত রবিবার (৮ জানুয়ারি) নগরীর মোহাম্মদপুর, এন মোহাম্মদ প্লাস্টিক রাজধানীর গলি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। তিনি জানান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় ‘শীতের ফেরিওয়ালা’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অধীনে ভ্রাম্যমাণ ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র ও প্রসাধনী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে- কম্বল, শাল, মাফলার, স্যুয়েটার/জ্যাকেট, হাত-পায়ের মোজা, কানটুপি, ভ্যাসলিন, লোশনসহ শীতে ব্যবহার্য সামগ্রী।

 

মন্তব্য করুন

Your email address will not be published.