সাতকানিয়ায় ধর্ষণ মামলার আসামিসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রাম সংবাদ প্রতিবেদক»» সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামিসহ দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে পুলিশের বিভিন্ন টিম তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন— খাগড়াছড়ির তবলছড়ি ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকার মো. ইউনুছ মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম ও পশ্চিম নলুয়া ঘোনাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাহেদুল ইসলাম।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসির আরাফাত তাদের আদালতে পাঠানোর কথা জানিয়েছেন।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.