সাতকানিয়ায় অবৈধভাবে রাস্তা দখল, ইউএনওর অভিযান

চট্টগ্রাম সংবাদ প্রতিবেদক»

সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকায় যান চলাচলের জায়গা অবৈধভাবে দখলের অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা।

এছাড়া পৃথক পৃথক অভিযানে কালিয়াইশের মৌলভীর দোকান এলাকায় দোকানের মালামাল রেখে সড়ক দখল করায় চার দোকানিকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে কেরানীহাট বাজারে অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে খাবার তৈরির অপরাধে আরও তিন দোকানিকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। জনস্বার্থে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.