সাতকানিয়ায় দুইশো গ্রাম পুলিশ পেল শীতের উপহার

 চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর দেওয়া শীতবস্ত্র পেল সাতকানিয়ার কর্মরত গ্রাম পুলিশের ২০০ সদস্য।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসির আরাফাত তাঁর পক্ষে  এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছৈয়দ ওমরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এরআগে চৌকিদার ও দফাদারদের চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থেকে তাদের উদ্দেশ্যে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চুরি, ডাকাতি, মাদক প্রতিরোধ, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে গ্রাম পুলিশের করণীয়সহ বিভিন্ন দিক নিদের্শনা দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.