বোয়ালখালীতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ১৬ মার্চ

বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ। এদিন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।

সোমবার (২৩ জানুয়ারি) নিবার্চন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি,
প্রার্থীতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ।

গত বছরের ২০ ডিসেম্বরে বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম মৃত্যুতে পদটি শূন্য হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.