ওসি আরাফাতের অভিযান, একরাতে শিশু ধর্ষণচেষ্টার আসামিসহ গ্রেপ্তার ৮

সাতকানিয়ায় বিশেষ অভিযান চালিয়ে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৩২শ পিস ইয়াবা ট্যাবলেট। শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাতের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— চরতীর তালগাঁও এলাকার আব্দুল খালেকের ছেলে মিনহাজ উদ্দীন, শরীয়তপুরের দক্ষিণ বিলাসখান এলাকার মো. বারেক সর্দারের ছেলে মো. উজ্জল, মহেশখালীর ছোট মহেশখালী এলাকার মৃত আলী মিয়ার ছেলে চৌধুরী আলম (৫১), উখিয়ার ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে আবদুল্লাহ আল মামুন, ছদাহা জনার পাড়া এলাকার হাজী আবুল হাসেমের ছেলে মাহমুদুল হক পুতু, কালিয়াইশ বিওসির মোড় এলাকার আবদুল মোনাফের ছেলে মো. মোজাম্মেল হক(৪২), পিতা-আবদুল মোনাফ, হলুদিয়া মনিরার টেক জলুর বাড়ি এলাকার মনির আহমদের ছেলে মো. নাছির(১৯), মাহালিয়ার আহম্মদ ছফার ছেলে মো. মিরাজ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসির আরাফাত জানান, শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা শিশু ধর্ষণচেষ্টা, মাদক মামলাসহ বিভিন্ন মামলায় ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.