ভেজাল প্রসাধনী ও অননুমোদিত ওষুধ বিক্রি, তিন প্রতিষ্ঠাকে জরিমানা

রাঙ্গুনিয়া উপজেলায় ভেজাল প্রসাধনী, অননুমোদিত ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, একটি ফার্মেসিকে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ও মিসব্র‍্যান্ডেড ওষধু বিক্রি, লাইসেন্সবিহীন শিশুখাদ্য বিক্রি এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ইনজেকশন খোলা অবস্থায় সংরক্ষণের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও একটি প্রসাধনীর দোকানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে ৫ হাজার টাকা এবং একটি কুলিং কর্ণারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.