লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস বিক্রি ও নিষিদ্ধ পণ্য রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এ জরিমানা করেন।
দণ্ডিতরা হলেন— লোহাগাড়ার আমিরাবাদ স্কুল রোডস্থ ইলিয়াস স্টোর ও মাস্টার হাটস্থ চিতা মার্কেটের ইলিয়াম স্টোর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা অফিসার শরীফ উল্যাহ বলেন, উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের একটি অংশ বাজার নিয়ন্ত্রণ। বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস ও নিষিদ্ধ পণ্য দোকানে রাখা ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা করা আদায় করা হয়েছে। জনস্বার্থে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।