বাঁশখালীর ভেজাল ঘি কারখানায় এসিল্যান্ডের হানা, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে চট্টলা ঘি নামে একটি ভেজাল ঘি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোট পাড়ায় নাছির ম্যানসনে ওই ভেজাল কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান।

এছাড়া কারখানাটি থেকে বোতলভরা ডালডা, পামওয়েল, কাপড়ের রং ইত্যাদিসহ বেশকিছুর সরঞ্জাম জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, কাথরিয়া এলাকায় চট্টলা ঘি কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কারখানাটিতে ডালডা, পামওয়েল, কাপড়ের রং ব্যবহার করে ঘাওয়া ঘি, ভেজিটেবল ঘি,পায়েসের পাউডার তৈরি, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.