চট্টগ্রাম ব্যুরো: জেলার সীতাকুণ্ডে পুলিশ সেজে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে ভাটিয়ারির মাদামবিবির হাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল করিম ( ২৫) বগুড়া সদরের মহিষবাথান এলাকার মো. রাজা মিয়ার ছেলে।
জানতে চাইলে সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা আসামিকে গিয়ে হাতেনাতে গ্রেফতার করি।গ্রেফতার আসামি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে হ্যান্ডকাফ দেখিয়ে টাকা হাতিয়ে নিতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গত তিনমাস ধরে এ কাজ করে আসছে বলে জানিয়েছে। আদালতে মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’