সাতকানিয়ায় চাল নিয়ে ‘চালবাজি’, ব্যবসায়ীকে জরিমানা

দেশি-বিদেশি ব্র্যান্ডেড কোম্পানির বস্তায় ভরে চাল বাজারজাত করণের অপরাধে নুরুল ইসলাম নামে নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারি) সকালে পৌরসভার আদালত সড়কে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

এছাড়া একই অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে মো. ইসমাইল (৩৪) নামে আরও এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, সকালে পৌরসভার কোর্ট রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.