গণ্ডামারার সাবেক চেয়ারম্যান লেয়াকত গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র বহিষ্কৃত নেতা আলোচিত সেই লেয়াকত আলীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৬’টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নূর আহমেদ বলেন, ‘একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত বাঁশখালী থানা থেকে আমাদের রিকুইজিশন দেওয়া হলে অভিযান চালিয়ে আলোচিত সেই লেয়াকত আলীকে গ্রেফতার হয়। গ্রেফতারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, আলোচিত সেই ইউপি চেয়ারম্যান লেয়াকত আলীর বিরুদ্ধে বাঁশখালী থানাসহ চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন থানায় পুলিশের উপর হামলা ও হত্যা মামলাসহ ১৮টিরও অধিক মামলা রয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম সুমন বলেন, ‘একটি মামলায় আলোচিত ইউপি চেয়ারম্যানকে লেয়াকত আলী কে গ্রেফতার করা হয়েছে। এদিকে তাকে গ্রেফতারের পর তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে পরে হামলা করে। এতে হামলায় বাঁশখালী থানার ওসি তদন্ত সুমন চন্দ্র বণিকসহ ৬ পুলিশ সদস্য আহত হয়।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এস এস পাওয়ার প্লান্ট কয়লা বিদ্যুৎ এলাকায় নানা সমস্যা করে আসতেছিলো গণ্ডামারার আলোচিত ইউপি চেয়ারম্যান লেয়াকত আলীর অনুসারীরা। তারা পাওয়ার প্লান্টে ব্যাপক বি-শৃঙ্খলা সৃষ্টি করে আসছিলো। এদিকে বর্তমানে পাওয়ার প্লান্ট এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাবের ফোর্স রয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।’

মন্তব্য করুন

Your email address will not be published.