চট্টগ্রামে একদিনে রেকর্ড নয়জনের মৃত্যু, আক্রান্ত ২২৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড সংখ্যক নয় জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ৪২৩ জনে। একই সময়ে ১ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করে ২২৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।রবিবার (১১ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা হয়।  এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮০৯টি নমুনা পরীক্ষায় ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩৪টি নমুনা পরীক্ষায় ১০ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বেসরকারি  শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০৬টি নমুনার মধ্যে  ৭৯ জনের শরীরে করোনা পাওয়া যায়।

অন্যদিকে  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ২৭ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১২টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় , গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২২৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ২০৪ জন এবং উপজেলায় ২৪ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৩১৯ জন।

মন্তব্য করুন

Your email address will not be published.