পটিয়া হাসপাতালে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী (রবিবার) পটিয়া হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সব্যসাচী নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই পিঠা উৎসব ও বসন্তবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আতিকুল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা: ফারহানা জেরিন, নির্বাহী অফিসারের সহধর্মিণী আইনুন নাহার, হুইপের স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি নুরুল আবছার। হাসপাতালের কনসালটেন্ট, চিকিৎসকবৃন্দ,সিনিয়র স্টাফ, নার্স ও হাসপাতালের সকল পর্যায়ের সমন্বয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন করা হয়। পরে হাসপাতালে ভর্তিকৃত ৬১ জন রোগী ও হাসপাতালে আসা ১১ জন প্রতিবন্ধীর মাঝে পিঠা বিতরণ করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.