চট্টগ্রাম বিভাগীয় জেলা ও কোর্ট ভবন আঞ্চলিক শাখার যৌথ উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ-সভাপতি এবং বাংলাদেশ ১৬-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির সংগ্রামী সভাপতি মোঃ শরিফ উল্লাহ ভাই সফল ভাবে বিদেশ সাংগঠনিক সফর শেষে চট্টগ্রাম আগমন উপলক্ষে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা ও কোর্ট ভবন আঞ্চলিক শাখার যৌথ উদ্যোগে এক সংবধনা সভা কোর্ট ভবন আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব বাবুল কান্তি দাস এর সভাপতিত্বে বিভাগীয় জেলা শাখার যুগ্ম সম্পাদক ও কোর্ট ভবন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ তারেক এবং বিভাগীয় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কোর্ট ভবন আঞ্চলিক শাখার যুগ্ম সম্পাদক এম এ হাসান এর যৌথ সঞ্চালয়না সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সংবধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ। সংবর্ধিত অতিথি হিসেবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ ১৬-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির সংগ্রামী সভাপতি মোঃ শরিফ উল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল প্রসেস সার্ভার সমিতি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ ১৬-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম কোর্ট ভবন আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্টা আহমদ কবির, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক মোঃ খোরশেদ আলম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবদুল খালেক হাওলাদার, সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব ইয়াছিন আরাফাত বিটু, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তারেক।
এতে আরো বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সহ-সভাপতি মোঃ নাজির হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আলী রেজা, মহিলা সম্পাদিকা হাসিনা আক্তার, প্রচার সম্পাদক ওমর ফারুক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী সমিতির মহিলা সম্পাদিকা পারভিন আক্তার শিউলি, কোর্টভবন শাখার সহ-সভাপতি মোঃ আনিসুল রসুল, আবু বক্কর ছিদ্দিক, মহিলা সম্পাদিকা শোভা বড়ুয়া, কোর্ট ভবন শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সমবায় সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক আবদুল মজিদ, ধর্ম সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ সহ সংগঠনের বিভাগীয় জেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সংবর্ধিত অতিথিকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শাখা সমূহের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও পুষ্প মাল্য প্রদান করা হয়।
উক্ত সভায় বাংলাদেশ ১৬-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতি কোর্ট ভবন আঞ্চলিক শাখার সহ-সভাপতি মোঃ আনিসুল রসুল পবিত্র ওমরা হজ্ব পালন করায় সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.