পটিয়ায় ৫০ মোটর সাইকেল আটক

পটিয়া  প্রতিনিধি

পটিয়ায় বেপরোয়া হয়ে উঠা কিশোর গ্যাং সন্ত্রাসীদের রুখতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ’র নির্দেশে দুই দিনে বিশেষ অভিযান পরিচালনা করে কাগজপত্র বিহীন ৫০ টি মোটর সাইকেল আটক ও মামলা হয়েছে । মঙ্গলবার পটিয়া থানা পুলিশ গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচলানা করে। এর আগে গত ৬ ফেব্রুয়ারী পটিয়া থানায় অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সভায় সকল বক্তারা বক্তব্যে পটিয়ায় কিশোর গ্যাংয়ের বেপরোয়ার বিষয়টি সামনে আসে। ওই সভায় উপস্থিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ রবিবার থেকে কাগজপত্র বিহীন সকল মোটরসাইকেল আটকের অভিযানের বিশেষ নির্দেশ দেন। জানা যায়, পটিয়ায় বেপরোয়া হয়ে উঠে কিশোর গ্যাং সন্ত্রাসীরা ধারালো অস্ত্র হাতে দল বেঁধে চলা, অলিতে গলিতে মোটর সাইকেল শোডাউন দিয়ে আতঙ্ক সৃষ্ঠি করা, পথেই প্রকাশ্যে কাউকে কুপিয়ে জখম করা তাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ৩০ জানুয়ারী কিশোর গ্যাংয়ের লিডার ছাত্রলীগ নেতা সোহেল দিনদুপুরে প্রকাশ্যে চুরিকাঘাতে খুন করে পটিয়া পৌর সদরের আবদুল মান্নান নামের একজনকে। এ ঘটনার ১৫ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কিশোর গ্যাং লিডার সোহেলকে গ্রেফতার করতে পারেনি। মূল আসামী ধরাছোয়ার বাইরে থাকার কারনে পটিয়ার সাধারন মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে বেপরোয়া কিশোর গ্যাং রুখতে আমরা ২ দিনে ৫০ টি মোটরসাইকেল আটক ও মামলা দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে। যারা অলিতে গলিতে মোটর সাইকেল শোডাউন দিয়েছে তাদের তালিকা করা হচ্ছে। যারা এসব কিশোর গ্যাংদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছে তাদেরকেও নজরে আনা হচ্ছে। শেল্টারদাতারা যতই প্রভাবশালী হোক না কেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে। মান্নান হত্যার এক নাম্বার আসামীকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাং লিডার জুলু ও সোহেলকে অতি শীগ্রই গ্রেফতার করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.