ইপিজেডে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও প্রস্তুতি সভা

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে রবিবার (১৯ ফেব্রুয়ারি) ইপিজেড থানাসহ বিভিন্ন ওয়ার্ড সমূহে সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন ও সম্মেলন আয়োজন সফল করার লক্ষ্যে ‘প্রস্তুতি সভা’ অনুষ্ঠিত হয়।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় সভায় প্রধান অতিথি ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযুদ্ধা আবু তাহের। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম সোহাগ।

বিশেষ অতিথি সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট পিযুষ দেবনাথ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, মহানগর মহিলা আওয়ামী লীগের নারী ও শিশু বিষয় সম্পাদক শারমিন ফারুকিসহ নগর স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ ও ইপিজেড থানা সমন্বয় কমিঠির সকল নেতৃবৃন্ধ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.