সাতকানিয়ায় নির্মাণ শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিল্ডিং নির্মাণের কনস্ট্রাকশন কাজে কেমিক্যাল ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে নির্মাণ শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১৯ ফ্রেব্রুয়ারী) রাতে উপজেলার কেরানীহাটে ইসলামী ব্যাংক ভবনের ৩য় তলায় কনফারেন্স হল কক্ষে এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেড এ কর্মশালার আয়োজন করে।

এ সময় নির্মাণ কাজে কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে গুনগতমান যাচাই এবং এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি সম্পর্কে আলোচনা করেন আয়োজক ও অতিথিরা।

এতে টেকনিক্যাল বক্তব্য রাখেন এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মনির হোসাইন।

এস এম স্টিলের সত্ত্বাধিকারী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে এরিয়া ম্যানেজার মো. মারুফ ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কোম্পানীর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জোনাল সেলস ম্যানেজার (জোন-৩) মো. আলমগীর হোসেন রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, ভবন নির্মাণ কাজে কন্সট্রাকশন কেমিক্যালের প্রয়োজনীয়তা গুরুত্বারোপ করা হয়, ভালো মানের ক্যামিকেল ব্যবহার করার জন্য নির্মাণ শিল্পীদের দিক নির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালায় কোম্পানীগঞ্জ উপজেলার নির্মাণ কাজের ঠিকাদারসহ শতাধিক নির্মাণ শিল্পীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে র‍্যাফেল ড্রয়ের পরে নৈশভোজ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.