উপকার না অপকার লোহাগাড়ায় টিসিবির পণ্য

লোহাগাড়া প্রতিনিধি:

সারা দেশের ন্যায় লোহাগাড়ায়ও শুরু হয়েছে ট্রাকে করে ভ্রাম্যমাণ অবস্থায় টিসিবির পন্য বিক্রয়।

নিম্নবিত্ত ও মধ্যবিত্ত দের কিছুটা কষ্ট লাগব করার জন্য সরকারের এই উদ্দোগ্যে খুশি সবায়।কিন্তু পন্য কিনতে এসে সেই খুশি মূহুর্তে দূলায় মিশে যাচ্ছে অনেকের।
লোহাগাড়ায় টিসিবির পন্য বিক্রয়ের ডিলারশিপ পায় মাষ্টার সুপার সপ নামে একটি প্রতিষ্টান।
মাষ্টার সুপার সপের নামে ব্যানার লাগিয়ে একট মিনি ট্রাক আসে নিত্য ভোগ্য পন্য বিক্রয়ের জন্য সন্ধ্যার আগে আগে।

সরজমিনে দেখাযায় বিকেল ৪ টার দিকে একটি মিনি ট্রাকে করে টিসিবির পন্য নিয়ে আসে লাোহাগাড়া বাসীর উদ্দেশ্যে।এসেই তারা মুসুরডাল,পেয়াজ,চোলা গুলো ওজন করে পেকেট করতে করতে ৫-৫.৩০বাজিয়ে দেয়,,এর মধ্যে নিম্ন আয়ের লোকজনের ২৫০-৩০০জনের বিশাল একটা লাইন সৃষ্টি হয়ে যায়।
দেখাযায় তাদে মধ্যে সামাজিক দুরত্ব মানার কোন প্রবনতায় নেই,তার উপর থাকে না করোনা যুদ্ধের প্রধান হাতিয়ার মাক্স নামক বস্তুটি।
তাই সুশীল মহলের প্রশ্ন এই পন্য গুলো যখন ওজন করতেই হবে দিনের অর্ধেক সময়ে করে, তার পরে কি এরা স্টেশনে আসতে পারে না।
আবার দেখাযায় ঐ সৃষ্ট লাইনের সবাইকে দিতে দিতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসে।তাহলে এখানেও মানা হচ্ছে না সন্ধ্যা ৬ টার পরে দোকান-পাঠ বন্ধ কারার আইন।

ট্রাকে লাগানো ব্যানারে
দেখাযায় কয়েকটা পন্যের নিদির্ষ্ট মূল্য সংযোজন করা আছে কিন্ত পন্য কিন্তুে গিয়ে ঘঠে ঠিক তার উল্টো টা।যেমন কারও প্রয়োজন শুধু সয়াবিন তৈল,আবার আরেক জনের প্রয়োজন শুধু চোলা, ভোক্তারা কিন্তু তাদরে চাহিদা অনুযায়ী পন্য টি নিতে পারে না।
তাদের পন্য নিতে হলে নেওয়া লাগে ডিলারের মনগড়া পূরা একটা প্যাকেজ,,,,যেমন আপনারর লাগুক বা না লাগুক আপনাকে,,,পেয়াজ,মুসুরডাল,চোলা,চিনি,সয়াবিন তেল,সব এসাথে কিনতে হবে।
আবার ব্যানারে দেখাগেল খেজুরেরও মূল্য সাটানো আছে কিন্তু আজ পর্যন্ত খেজুর গাড়িতে উঠেছে বলে মনে হয় না।
এখন প্রশ্ন যারা দিন মজুর দিনে আনে দিনে খায়,তাদের সারাদিনের আয় দিয়ে যদি পেয়াঁজ ৩কেজি,মুসুরডাল ২কেজি,চোলা ২ কেজি,চিনি ২ কেজি,সয়াবিন ২লিঃ কিনে নিতে হয় তাহলে তারা খাওয়ার জন্য চাউল নিবে কি করে।।।।

তাই লোহাগাড়ার জন সাধারন উক্ত বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য স্হানীয় আইনি প্রশাসনের উপর অনুরোধ করেন।

এই বিষয়ে লোহাগাড়ার ইউএনও জনাব আহসান হাবিব জীতুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি খোঁজ-খবর নিয়ে দ্রুত ব্যবস্হা গ্রহন করবে বলে প্রতিবেদক জানায়।

মন্তব্য করুন

Your email address will not be published.