সাতকানিয়ায় আদালতের রায়ের পরও জায়গা দখলের অভিযোগ

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় আদালতের রায় দেওয়া জায়গার ওপর গৃহ নির্মাণের অভিযোগে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে বিবাদীরা হলো মো.কাউছারো.রিদুয়ান, মোহাম্মদ তোহা, ফাতেমা বেগম, রুনা আক্তার, মোহাম্মদ সেলিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ ফ্রেবুয়ারী সন্ধ্যায় ধারালো দা, লোহার রড়, লাঠিসোঁটা নিয়ে বসত ঘরের খাট, পানির ট্যাংক, আসবাবপত্র সহ বিভিন্ন ভাংচুর করে এবং আনুমানিক ৫০ হাজার টাকার বেশি টাকার ক্ষয়ক্ষতি করে।

মামলার বিষয়ে সাতকানিয়া থানা পুলিশ সুত্রে জানায় তারা বিষয়টা গুরুত্বসহকারে দেখছেন।

এদিকে থানায় অভিযোগ করা ভুক্তভোগী রোকসানা জানান-তারা আমার ছেলে মেয়েকে হত্যাসহ আমার মেয়েকে ধর্ষন করারও ধমক দেন,আমার স্বামী সামান্য বাস ড্রাইভার আমি এখন তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি।

তিনি আরো বলেন-অথচ এই মামলায় আমরা আদালতের রায়ও পেলাম।

মন্তব্য করুন

Your email address will not be published.