চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্ণার ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবদুল আলীম ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের জীবনি পড়বে। বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশকে সাজাতে চেয়েছিলেন ও সোনার বাংলা উপহার দিতে চেয়েছিলেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক সেইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তোমরাই একদিন দেশের প্রধান মন্ত্রী, এমপি হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবে এটাই প্রত্যাশা করি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, ইউপি সদস্য আকতার কামাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার রোমন, ছাত্রলীগ নেতা সাগর, ইমরান, আলমগীর সহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।