সাতকানিয়ায়-নিহত হলো ভারসাম্যহীন যুবক

সাতকানিয়া

 

সৈয়দ আককাস উদদীন সাতকানিয়া

সাতকানিয়ার নলুয়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবক খুন হওয়ার খবর পাওয়া গেল।

২৬ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় নলুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত যুবকের নাম হোসেন আহমেদের ছেলে আক্কাস।সে নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তত্বামসজিদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, আক্কাস ভারসাম্যহীন এক যুবক।তার পিছনের মাথায় (ধারালো কোপ) আঘাতের চিহ্ন রয়েছে যা দ্বারা বুঝা যায় কেউ না কেউ তাকে খুন করেছে।কিন্তু কে খুন করেছে তা নিয়ে এখনো পর্যন্ত জানা যায় নি কোন তথ্য।তবে ভারসাম্যহীন হওয়ায় কেউ কেউ বলছে সে নিজে নিজে খুন হয়েছে।

ঘটনার বিষয়ে জানার জন্য নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি এলাকার বাহিরে অবস্থান করায় সঠিক কোন তথ্য এখনো পর্যন্ত জানি না।তবে ইউপি সদস্য কল করে জানিয়েছেন ভারসাম্যহীন এক যুবক মারা গিয়েছে,তিনি আরো বলেন যুবকটির পুরো পরিবারই পাগল বলে জানা গেছে।

এদিকে সেই ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিমকে কল করা হলে কোন ধরণের তথ্যই দিতে পারছেন না তিনি।বারবার বলছেন আমি এখনো কিছু জানি না,কেউ কিছু বলছে না।পুলিশ এসে তদন্ত করতেছে।তবে খুনের বিষয়টা সত্য।

ঘটনার বিষয়ে জানার জন্য সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আরফাতের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন ছেলেটাসহ পুরো পরিবারই পাগল সেটা ঠিক,আসলে কি ঘটেছে তা তদন্তে বেরিয়ে আসবে।

 

এদিকে সাতকানিয়া থানার ওসি(তদন্ত)আবুল কালাম আজাদকে কল করা হলে তিনি আজকে চট্টগ্রাম শহরে থাকায় এই বিষয়ে অবগত নয় বলে জানান।

 

ঘটনার বিষয়ে সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান সত্যতা স্বীকার করে বলেন-ঘটনাস্থল থেকে আমরা থানায় আসতেছি বিষয়টা গুরুত্বসহকারে দেখছি।

এদিকে শুক্রবার দিবাগতরাতে কাঞ্চনার ৪নং ওয়ার্ডের চুরির ঘটনায় নিহত হন ইসহাক নামে  এক চোর।
যে ঘটনায় সাতকানিয়ায় হত্যাসহ পৃথক পৃথক দুটি মামলা রেকর্ড হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.