সাতকানিয়া পৌরসভা মেধাবৃত্তি প্রদান ও পৌর উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাতকানিয়া প্রতিনিধি:

 

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা মেধাবৃত্তি প্রদান ও পৌর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর পুারস্কার বিতরণ গত ২৫ নভেম্বর শনিবার সকল ১১ ঘটিকায় সাতকানিয়ায় পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪র্থ, ৫ম, ৭ম,৮ম শ্রেণি ও সমমানের মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র ও পৌর মেধাবৃত্তি পরীক্ষা কমিটির আহবায়ক এ.কে.এম. মোর্শেদ এর সভাপতিত্বে ও পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত দেব রায় এবং পৌরসভা ডিজিটাল সেন্টার এর সহকারী মো: এনামুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী গৌতম দাশ, সাতকানিয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক আহবায়ক আয়ুব চৌধুরী, পৌর প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, পৌর কর নির্ধারক শহিদুল ইসলাম, কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল আলম সোহেল, আবু বক্কর সিদ্দিক সোহেল, মো: আরফাত উল্লাহ, আবদুল হালিম, মো: আরিফুল ইসলাম, মো: রাসেল, মাষ্টার খোরশেদ আলম, শাহনাজ পারভীন, আফরোজা শারমিন, পৌর আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক লিটন, উপজেলা স্বেচ্ছাসেকলীগের সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, পৌরসভা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোসাদ্দিকুল ইসলাম। পূর্বাহ্নে পৌর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষ খোরশেদ আলম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিদা আক্তারকে বিদয়াজনিত সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.