সাতকানিয়ায় এসিল্যান্ডের উদ্যোগ একদিনে ৬২ মামলার নিষ্পত্তি

দিনব্যাপী গণশুনানি করে প্রায় ১০-১১ বছরের পুরনো প্রায় ৬২ মামলার নিষ্পত্তি করেছেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি।

রবিবার সকাল থেকে উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে হাজির হয় বাদী-বিবাদীরা। এরপর একে একে শুনানি করে নিষ্পত্তি করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দীকি।

এসিল্যান্ডের এমন উদ্যোগে খুশি সেবাপ্রার্থীরা। তারা বলছেন— সব মামলায় এভাবে স্বল্প সময়ে শুনানি শেষে নিষ্পত্তি করা গেলে হয়রানি কমবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি বলেন, বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.