দোহাজারী পৌরসভার নাগরিক কমিটির অভিষেক উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

 

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চন্দনাইশে দোহাজারী পৌরসভা নাগরিক কমিটির অভিষেক ও নবনির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু কনভেনশন হলে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবর। এ উপলক্ষে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, দোহাজারী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন জনি , সিনিয়র সহ-সভাপতি জয়নাল আলম, সহ-সভাপতি সাবেক মেয়র লোকমান হাকিম, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম, বিষ্ণু যশা চক্রবর্তী, কাজী শাহাজান, আমির হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আগামী ১৮ এপ্রিল দিনব্যাপী দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে নব গঠিত কমিটির অভিষেক ও নব নির্বাচিত নব-নির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.