করের হাট রেঞ্জে অবৈধ বালিসহ ডাম্প ট্রাক আটক

নেতৃত্বে সহকারী বন সংরক্ষক ও করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. মাহদী হাসান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জের উদ্যোগে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে অবৈধভাবে বালি পরিবহনের সময় একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাত প্রায় ১১টার দিকে করেরহাট রেঞ্জাধীন করেরহাট বিট কাম চেক স্টেশনের লক্ষ্মীছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ২০০ ঘনফুট অবৈধ বালি বোঝাই একটি ডাম্পার ট্রাক (চট্টগ্রাম মেট্রো-শ-১১-২৯৪৫) আটক ও জব্দ করা হয়।

জানা যায়, করেরহাট রেঞ্জের নেতৃত্বে স্থানীয় জনসাধারণের সহায়তায় পরিচালিত এ অভিযানে বালি পাচারের সময় একজন আসামীকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত বালুবাহী ট্রাকটি বর্তমানে স্থানীয় ব্যবস্থাপনায় করেরহাট রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন সহকারী বন সংরক্ষক ও করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. মাহদী হাসান। এতে সহযোগিতা করেন করেরহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. আলাল উদ্দিন এবং সংশ্লিষ্ট চেক স্টেশনের টহল দল।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে বলেন, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়রা প্রতিবেদককে জানিয়েছেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম যোগদান করার পর থেকেই মূলত এই ডিভিশনের সকল প্রকার অপরাধ অনিয়ম কমে গেছে। এবং সুনির্দিষ্ট অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলাও রুজু হচ্ছে ফলে অপরাধীরা বন অপরাধ সংঘটিত করতে এখন ভয় পাচ্ছে।

এবং সংরক্ষিত বনাঞ্চল এলাকায় দূর্বৃত্তরা প্রবেশ করতে হোঁচট খাচ্ছে।

র/র/ সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published.