কল্পলোক আবসিকে ভবনের ছাদ ফুটো করে দিল সিডিএ

নকশাবহির্ভূত ভবন নিমার্ণ করায় নগরের কল্পলোক আবসিকের কয়েকটি ভবনের ছাদ ফুটো করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এছাড়া নিয়ম না মেনে স্থাপনা তৈরি করায় আরও কয়েকটি স্থাপনা গুড়িয়ে দেয় প্রতিষ্ঠানটি।

রোববার (১২ মার্চ) সকালে নগরের বাকলিয়া থানার কল্পোলোক আবাসিকে এ অভিযান চালায় সিডিএ।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিডিএর ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান ও উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈছা আনছারী জানান, কল্পলোক আবাসিকে কয়েকটি ভবনের ৯ তলার অনুমোদন থাকলেও ১০-১১ তলা বানানো হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ। সিডিএর পক্ষ থেকে সরেজমিন তদন্তে গেলে অনিয়ম ধরা পড়ে। তাই এ সব স্থাপনা নষ্ট করে দেওয়া হয়। এছাড়া, আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ ও সরকারি খাল নালা দখল স্থাপন নির্মাণের প্রমাণ মেলায় সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ সময় ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.