স্বামীর অবর্তমানে গৃহবধূকে মারধর করে ‘লুটে’ নিল দুই লাখ টাকার মালামাল

চট্টগ্রামের লোহাগাড়ায় স্বামীর অবর্তমানে এক গৃহবধূর উপর হামলা করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার বেশি মালামাল লুটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ১৩ মার্চ উপজেলা পদুয়া বাজারের পূর্ব পাশে মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন— ইউসুফ, পিংকি, মনি, খালেদা, মিজান, তসলিমা।

থানায় দায়ের করা অভিযোগে এবং ভুক্তভোগী ইসমত আরা বেগম জানান, গত ১২ মার্চ রাত ১২টার দিকে ইউসুফ, পিংকি তসলিমার মোবাইলে ফোন করে তাকে ধরিয়ে দেয়। এরপর কোন কারণ ছাড়াই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরদিন তার স্বামী নাছির উদ্দিন ঘরে না থাকা অবস্থায় দলবল নিয়ে হামলে পড়ে অভিযুক্তরা। এসময় তাকে কিল, ঘুষি লাথি মেরে আহত করে ঘর থেকে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা সম্পর্কে স্থানীয়রা স্বাক্ষী দেন।

এসময় মুন্নি আক্তার নামের একজন জানান, ঘটনার সময় তারা নিজের বাড়িতে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে এসে দেখেন অভিযুক্তরা পালিয়ে যাচ্ছেন।

আর শিরিন আক্তার নামে একজন ঘটনায় জড়িতদের চিনতে পারার কথা জানিয়ে বলেন, এ ঘটনা কাউকে না জানাতে আমাদের (স্থানীয়) হুমকি দেয়া হয়েছে।

জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমি অবগত নয়।

মন্তব্য করুন

Your email address will not be published.