আরাকান সড়ক পরিবহণ সংস্হার সদস্যরা পেল বিপ্লব বড়ুয়ার ঈদ উপহার

 

মুসলমানদের পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সার্বিক সহায়তায় চট্টগ্রামের লোহাগাড়ায় আরাকান সড়ক পরিবহণ সংস্হার সদস্যদের মাঝে দুইশত শ্রমজীবি মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় এম রহমান মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল কবির সেলিম। বলেন,
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন, সুখী-সুন্দর বাংলাদেশ। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে না। অথ্যাৎ অন্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসাসহ প্রত্যেকের মাথা গোঁজার ঠাই হবে। এমন দৃঢ় প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনড়। বাংলাদেশে গণপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় আছে বলেই উন্নয়ন করা সম্ভব হচ্ছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। কিন্তু সাতকানিয়া ও লোহাগাড়ায় দফায় দফায় আসছে ইফতার ও ঈদ উপহার সামগ্রী। তিনি সাতকানিয়া ও লোহাগাড়ার প্রতিটি মানুষের খোঁজ রাখেন। যার প্রমাণ স্বরুপ সকল শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে যাচ্ছে ঈদ উপহার।

আরাকান সড়ক পরিবহণ সংস্হার সহ-সভাপতি মাহবুবুল আলম, শ্রমিক নেতা রহিম বকসু, রহমত আলী, লোহাগাড়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম জিয়া, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন, আমরা কজন মুজিব সেনা যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, আওয়ামী সেচ্ছাসেবক লীগ আমিরাবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, আরাকান সড়ক পরিবহণ সংস্হার কার্যকরি সদস্য আমির হোসেন, শ্রমিক নেতা আমিনুল ইসলাম, মোহাম্মদ শফি, আনোয়ার হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।পরে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

মন্তব্য করুন

Your email address will not be published.